বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে অবৈধ দুই ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়ায় অবৈধ দুটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাস। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানা যায়, হবিগঞ্জ জেলায় মোট ১১৯টি ইটভাটার মধ্যে ৩০টির পরিবেশগত ছাড়পত্র নেই এবং ৫০টির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে আরও আগেই। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী- পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৩০টি ইটভাটার মধ্যে ২৬টি ইটভাটা বন্ধ করা হয়েছে। সম্প্রতি পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়া অপর ৪টি ইটভাটা যথাক্রমে- বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর বসিনা এলাকায় অবস্থিত নুরুল হক আছকির ও রফিক আহমেদের মালিকানাধীন নিউ রয়েল ব্রিকস, মিরপুরের মো. ইউসুফ আলীর মালিকানাধীন রবিন ব্রিকস, নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অবস্থিত কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের মলিকানাধীন গোল্ড ব্রিকস ও বাংলাবাজার এলাকায় অবস্থিত ডাঃ মোঃ খয়রুল ইসলামের মালিকানাধীন মাস্টার ব্রিকস বন্ধে জেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠায় পরিবেশ অধিদপ্তর। সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর বসিনা এলাকার নিউ রয়েল ব্রিকস ও একই উপজেলার মিরপুরের ‘রবিন ব্রিকস’ গুঁড়িয়ে দেয়। অন্যদিকে আজ মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকসে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করার কথা রয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাস জানান- জেলার অবৈধ ৪টির মধ্যে বাহুবল উপজেলার দুইটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। নবীগঞ্জ উপজেলার অবৈধ দুই ইটভাটার বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে। কোন অবৈধ প্রতিষ্ঠানকে চলতে দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com