বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে গনঅধিকার পরিষদের উদ্যোগে শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে সভা, বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ সাম্প্রতিক দেশে নারী ও শিশু ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নবীগঞ্জের গন অধিকার পরিষদ। একই সঙ্গে মাগুরা সদরে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
গন অধিকার পরিষদ, ছাত্র অধিকার, যুব অধিকার ও প্রবাসী অধিকার পরিষদের যৌথ উদ্যোগে গতকাল রবিবার ইফতারের পর নবীগঞ্জ শহরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট, থানা পয়েন্ট ও ভিতর বাজার হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে মিছিলটি ট্রাফিক পয়েন্ট মিম্বর টাওয়ারের সামনে এসে সমাপ্ত হয়। এ সময় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের মনোনয়ন প্রত্যাশি আবুল হোসেন জীবন। প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন জীবন বলেন, দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্তার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নৈতিক অবক্ষয়ের কারণেই সমাজে নারী ও শিশু ধর্ষণ, হত্যা, ছিনতাই, গুম, এসিড সন্ত্রাস ইত্যাদি বেড়ে যাচ্ছে। গত ৫ মার্চ দিবাগত রাতে মাগুরা সদরে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের এক মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। সে এখন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একই দিনে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাবির এক নারী শিক্ষার্থীকে ‘ওড়না ঠিক নেই’ বলে নাজেহাল এবং হেনস্তা করা হয়েছে। তিনি এসব ঘটনায় প্রমাণিত হয় দেশে নারী ধর্ষণ ও সহিংসতা বেড়ে গেছে। এসব অনাকাঙ্খিত ঘটনায় দেশবাসীর ন্যায় আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক সায়মন আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য ও গণ অধিকার পরিষদের নব সদস্য আশাহিদ আলী আশা, সোহানুর রহমান জিলু, রোমান মিয়া, রোহান মিয়া, মনু মিয়া, সাইদুল ইসলাম, মোঃ মুন্না, জিতু মিয়া। উপস্থিত ছিলেন, নবীগঞ্জ যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মোঃ আয়ুব আলী, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ, দেলোয়ার হোসেন ইমন, শিশু মিয়া, মাহফুজ আহমদ তুহিন, ময়নুল, নুরুল ইসলাম, আলামিন, রাসেল, আওয়াল সাগর পাবেল, সাব্বির, মনসুর, শুভ, আবিদুর সাদিক, অনিক হোসাইন, উজ্জল প্রমুখ।
এছাড়া গন অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের সফর সঙ্গী হয়ে দেশে আগমন উপলক্ষে আবুল হোসেন জীবনকে সংবর্ধনা প্রদান করা হয়। এবং গন অধিকার পরিষদ নেতা ইমনের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com