বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে পলাতক তিন আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি মামলার পলাতক ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চৌকি গ্রামের ঋণী ভূষণ দাসের ছেলে নিঠু দাস (৩৫), বসন্ত দাসের ছেলে অনুকূল দাস (২৬) ও শ্রী ধরণী দাসের ছেলে প্রাণেশ দাস (৩৭)। পুলিশ জানায়- বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই হোসাইন মোহাম্মদ আরাফাত, এএসআই সাইদুল হক, এএসআই সুমন্ত কুমার নাথ, এএসআই রুহুল আমিনসহকারে একদল পুলিশ অভিযান পরিচালনা করে সিআর ৭৭৬/২৫ মামলার পলাতক আসামী নিঠু দাস (৩৫), অনুকূল দাস(২৬), ও প্রাণেশ দাস (৩৭) কে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com