শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

তারেক রহমান দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করছেন-জিকে গউছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করছেন। তিনি বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়ে যাচ্ছেন দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করার জন্য। ইনশাআল্লাহ, একটি সুষ্ঠ নিরপে নির্বাচন হলেই জনগণের সমর্থন নিয়ে বিএনপি মতায় যাবে। বিএনপি মতা ভোগ করার জন্য নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চায়। তিনি গতকাল বুধবার হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাহফিলে জি কে গউছ আরও বলেন- তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেছেন, যে মানুষগুলো বিগত ১৭ বছর আওয়ামীলীগ এবং আইন শৃংখলা বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, সেই মানুষগুলোকে রেখে কেউ যেন ইফতার না করি। তারেক রহমান বলেছেন কোনো চেয়ার টেবিলের প্রয়োজন নেই, প্যান্ডেলের প্রয়োজন নেই, খোলা আকাশের নীচে তীর পাল বিছিয়ে তোমরা মুসল্লিদের সাথে ইফতার করবে। তারা বুঝুক আওয়ামীলীগ এবং বিএনপি এক জিনিস না। বিএনপিকে মানুষ ভালোবাসে, বিএনপিও যখনই সুযোগ পেয়েছে মানুষের ভালোবাসার প্রতিদান দিয়েছে। তিন বলেন- আমরা এই দেশে বসবাস করি, এই দেশেই থাকতে চাই। যারা বল প্রয়োগ করেছিল, জুলুম করেছিল, যারা পুলিশ নিয়ে আমাদের উপর অত্যাচার করেছে, তারা নিজেদের পাপের কারণে অপকর্মের কারণে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কেউ দেশ ছাড়া। এখান থেকে আমাদের শিা নিতে হবে। এই ইফতারের পূর্ব মুহুর্তে আমরা দোয়া করব, মহান আল্লাহ যেন এই দেশে আর কোনো জালেমের সৃষ্টি হওয়ার সুযোগ না দেন। মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, হাবিবুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, এডভোকেট গুলজার খান, মোস্তফা মিয়া, বাবর আলী, আব্দুল মন্নাফ, আবুল কালাম, ফারুক মিয়া, জামাল মিয়া, আব্দুস সোবহান, মোস্তফা জামাল মেম্বার, মাসুক মিয়া, শোয়েব মাস্টার, আজগর আলী, ফয়সল আহমেদ, কামরুল হাসান জুনু, আব্দুল কাদির, তোফাজ্জুল হক, ফারুক মিয়া, ফুল মিয়া, শাহাজাহান মিয়া, নুরুল আমিন, সাবাজুল হক, নিতাই ঘোষ, আমিন শাহ, আলা উদ্দিন, মন্নর আলী, হারুন মিয়া, রশিদ মিয়া, আয়ুব আলী, ইমরান, হাজী সফিক মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com