বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পাইপগানসহ রব্বান মিয়া (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। আটক রব্বান মিয়া (৪০) নবীগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বসতঘর থেকে একটি পাইপগান, একটি প্লাস্টিকের লাল রঙের গুলির খোসা, কাঠের তৈরি একটি টি-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। অস্ত্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে লুকিয়ে রাখা হয়েছিল।
অভিযানে নেতৃত্ব দেন এসআই সাদরুল হাসান খান, এতে এএসআই হিল্লোল তালুকদার, এএসআই সিদ্দিকুর রহমান, এএসআই রুহুল আমিন, এএসআই সাইদুল হক, এএসআই সুমন্ত কুমার নাথসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, গ্রেফতারকৃত রব্বান মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com