শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জ জংশন নানা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত ॥ ঘটছে ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ জংশন নানা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিভিন্ন অসামাজিক কাজ সহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। প্রতিদিন যাত্রীদের কাছ থেকে ব্যাগ, মোবাইল ফোন, স্বর্ণের চেইনসহ মালামাল খোয়া যাচ্ছে। ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে প্রতিদিন ৭টি আন্তঃনগর ট্রেন ও ৩টি মেইল গাড়ি, চট্টগ্রাম-ঢাকাসহ বিভিন্ন জেলায় আসা যাওয়া করে। প্রতিদিনই ওই স্টেশনে শত শত যাত্রীরা জড়ো হন। বিশ্রামাগার বন্ধ থাকায় অনেক যাত্রীরা ব্যাগ ও মূল্যবান জিনিস নিয়ে প্লাটফর্মে বসেন। রাতের বেলা এ সুযোগ কাজে লাগিয়ে ছিনতাইকারীর দল মালামাল নিয়ে যায়। যাত্রীদের অভিযোগ রাতের বেলা রেল পুলিশ কিংবা নিরাপত্তাকর্মীকে ডিউটি করতে দেখা যায় না। এ সুযোগটি কাজে লাগায় ছিনতাইকারীর দল। এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com