শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে ইউসিসিএ লিঃ এর নির্বাচনে সকল সভাপতি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ইউসিসিএ লিঃ এর নির্বাচনে ৩ সভাপতি প্রার্থীর সকলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন নির্বাচন কমিটি। গতকাল সোমবার (৩ মার্চ) দুপুর ২ টায় নির্বাচন কমিটির বাছাই শেষে সঠিক কাগজপত্র উপস্থাপন করতে না পারায় নির্বাচন কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার মো: ইসমাইল তালুকদার রাহি ৩ সভাপতি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। উল্লেখ্য, আগামী ২৫ মার্চ মাধবপুর ইউসিসিএ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে উপজেলার ৫২ টি ইউসিসিএ লিঃ এর পরিচালনার জন্য মোট ৯ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে সভাপতি প্রার্থী মো: মোজাহিদ বিন ইসলাম, মো: হুমায়ুন কবির ও ফজলুর রহমান এর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় এই পদে আর কোন প্রার্থী নেই। তবে সহ সভাপতি পদে একমাত্র প্রার্থী এ এইচ এম শফিকুল ইসলাম ও সদস্য পদে দিলীপ দেবনাথ, মো: নুরুজ্জামান, মো: চাঁন মিয়া, ঝুমা চৌধুরী ও মো: হাবিবুর রহমান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিটির সভাপতি মোঃ ইসমাইল তালুকদার রাহি সত্যতা নিশ্চিত করে জানান, সমবায় সমিতির আইন ও বিধি অনুযায়ী যাবতীয় কাগজপত্র উপস্থাপন না করায় ৩ জন সভাপতি প্রার্থীর সকলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com