বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্টের চায়না কর্মকর্তার বাসায় চুরি যাওয়া মালামালসহ এক ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত চায়না কোম্পানীর এক কর্মকর্তার বাসায় চুরির ঘটনার ৫২ দিন পর মালামালসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে-উপজেলার পারকুল গ্রামের মৃত মন্তাজ উল্লার ছেলে আব্দুল কাদির (৪৫)। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল কাদিরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আব্দুল কাদিরের ঘর তল্লাশি করে চোরাই মালামাল উদ্ধার করা হয়। পরে আব্দুল কাদিরকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
সূত্রে জানা যায়, গত ২ আগস্ট নবীগঞ্জ বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট-২এর চায়না কোম্পনীর সামিট পাওয়ার’র সহকারী প্রজেক্ট ম্যানেজার হোয়ান সান জু’র বাসা চুরি হয়। চোরেরা ১টি কম্পিউটার, ১টি লেপটপ, লাগেজ ও আইপিএসসহ ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনাটি নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। দীর্ঘ ৫২ দিন পর ইনাতগঞ্জ পুলিশ ফাঁিড়র ইনর্চাজ জাহাঙ্গীর আলম বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল কাদিরের বাড়িতে অভিযান চালিয়ে মালামালসহ তাকে গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com