শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকসহ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি পল্লব হোম দাস। অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন-শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল হাসান রতন, উপজেলা মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মছকুদ আলী মেম্বার, মোঃ সিপন মিয়া, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন। সভা শেষে অবসরপ্রাপ্ত বিদায়ী সিনিয়র সহকারী (হিন্দু ধর্ম) শিক্ষক সজল বরণ ব্রাচারীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মিলাদ মাহফিলে দূরত শরীফ ও দোয়া পরিচালনা করেন মীর ইখলাছুর রহমান। উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী রিয়া আক্তার, গীতা পাঠ করেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রাপ্তি দেবনাথ, এসএসসি-২০২৫ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে প্রীতি অঞ্জলী পাঠ করেন ১০ম শ্রেণির ছাত্রী নেহেরুন্নেছা জেরিন, বিদায়ী শিার্থীদের পে অনুভূতি প্রকাশ করে অনু পূর্ণা রাণী শীল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com