শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে ব্র্যাক আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের প্রতিবন্ধী সদস্যদের মাঝে কাস্টমাইজড সহায়ক উপকরণ বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ব্র্যাক আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের প্রতিবন্ধী সদস্যদের মাঝে কাস্টমাইজড সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ জন প্রতিবন্ধী সদস্যের মাঝে কাস্টমাইজড সহায়ক উপকরণ বিতরণ করা হয়। ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ আতাউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোঃ ফরিদুর রহমান। তিনি ব্র্যাকের ভূয়সী প্রশংসা করে বলেন- ব্র্যাকের উদ্যোগ সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য একের পর এক নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। এসব সুযোগ সঠিকভাবে কাজে লাগানো গেলে ডিআইইউপিজি সদস্যদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। আর তা বাস্তবায়নে জেলা প্রশাসন সর্বদা ব্র্যাকের পাশে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (গোপনীয় শাখা), কাজী উলকুজ্জাত খান, আঞ্চলিক ব্যবস্থাপক, ইউপিজিপি, ডেপুটি ম্যানেজার হাফিজ আল আসাদ, ইসহাক হেম্ব্রম, মোস্তাফিজুর রহমান, সিনিয়র টেকনিক্যাল অফিসার কেশব চন্দ্র সরকার, এইচএম বকুল হাসান সহ প্রতিবন্ধী সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন- কাস্টমাইজড সহায়ক উপকরণ বিতরণ ব্র্যাক সদস্যদের অর্থনৈতিক স্বচ্ছলতা, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক অগ্রগতির জন্য একটি নতুন মাত্রা যোগ করেছে। জেলা প্রশাসন ও ব্র্যাকের যৌথ প্রচেষ্টায় এই উদ্যোগের মাধ্যমে হবিগঞ্জ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তার ঘটানোর জন্য বলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com