শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাম্য, মানবিক ও ন্যায় ভিত্তিক রাষ্ট্রগঠনে তারেক রহমানের ৩১-দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে-তালহা চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে কাজ শুরু করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা তালহা চৌধুরী। স্বৈরাচার হাসিনার রোষানলে শিকার হয়ে দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর, দেশে ফিরে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিনিয়ত লিফলেট বিতরণ কার্যকর অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নবীগঞ্জ শহরের থানা পয়েন্ট থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড় হয়ে শেরপুর রোডস্থ মালিক টাওয়ারের সামনে এসে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ শেষে এক পথ সভায় মিলিত হয়। নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ সচিব শেখ আলিফ উদ্দিন আহমেদ এঁর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপি নেতা তালহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক মো: আল-আমীন, নবীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক বিলু মিয়া। এতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা, ফরহাদ আহমেদ, পৌর সেচ্ছাসেবকদল সদস্য এস,এম আক্তার হোসেন, সেচ্ছাসেবকদল নেতা, নুর উদ্দিন, আনছার মিয়া, আব্দুল হক, সবুজ মিয়া, রুহেল আহমেদ, খালিছ আহমেদ কিবরিয়া, হাফিজুর রহমান, হাবিব আহমেদ, হোসেন, ইমন মিয়া,জসিম উদ্দিন, কামরুল ইসলাম হোসেন, শরিফ উদ্দিন, সুমন মিয়া, রুমন মিয়া। উপজেলা ছাত্রদল নেতা, ইমরান আহমেদ, রাব্বি আহমেদ চৌধুরী, হাফিজুর রহমান, হোসাইন আহমেদ জিহাদ, জুনু মিয়া, শামীম খান, মুনসুর চৌধুরী, হাবিবুর রহমান, মোজাম্মিল চৌধুরী সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে তালহা চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। সাম্য, মানবিক ও ন্যায় ভিত্তিক রাষ্ট্রগঠনের মাধ্যমে অধুনিক বাংলাদেশ বির্নিমানে, তারেক রহমানের ৩১-দফা নবীগঞ্জ-বাহুবলের ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com