বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উমেদনগর-বানিয়াচং রোডস্থ ষ্ট্যান্ডে বাজার কমিউনিটি পুলিশের আলোচনা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে উমেদনগর বানিয়াচং রোডস্থ ষ্ট্যান্ড বাজারে কমিউনিটি পুলিশের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৮টায় মেসার্স দিলোয়ার ব্রাদার্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি ও ষ্ট্যান্ডে বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুুর রহমান। সজল রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হান। বিশেষ অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নাজির উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম, মোবারক মিয়া, আব্দুল কাইয়ূম মেহরাজ, এমরান মিয়া, তাজুল ইসলাম, সাইদুর রহমান সেলিম, জয়নার আবেদীন, মোঃ কামাল খান, আশরাফ উদ্দিন, আবুল হাশিম, খসরু মিয়া, কালন মিয়া প্রমূখ। আলোচনা সভায় বানিয়াচং রোড স্ট্যান্ড বাজারে সাম্প্রতিক চুরির ঘটনা নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান বলেন, জনতাই পুলিশ আর পুলিশই জনতা। এ লক্ষ্যেই সারা দেশে কমিউনিটিং পুলিশ কাজ করে যা”েছ। তিনি উমেদনগর ষ্ট্যান্ড বাজারে চুরি-ডাকাতি রোধে সকল ব্যবসায়ীদেরকে পুলিশের সাথে একাত্ম হয়ে কাজ করার আহবান জানান। এ ছাড়া সামনে পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে উমেদনগর আইন শৃংখলা বিঘিœত না হয়। তার জন্যও সকলকে সজাগ থাকার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com