বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সার্জেন্টকে পেটাল মোটরসাইকেল আরোহী

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাফিক ডিউটিতে নিয়োজিত সার্জেন্ট নজরুল ইসলাম প্রিন্সকে হেলমেট দিয়ে আঘাত করেছে দুই মোটরসাইকেল আরোহী। গত শুক্রবার সন্ধ্যায় মাধবপুর উপজেলা সদরে সড়ক ও জনপথ ডাকবাংলোর এ ঘটনা ঘটেছে।
এ সময় পুলিশ জনতার সহায়তায় মোটর সাইকেল আরোহী বাহরাম খান (৪০) ও দুলাল মিয়া (৩৬) নামে দুজনকে আটক করেছে। তাদের বাড়ি পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার শ্যামড়া ও আনন্দপুর গ্রামে। মাধবপুর সার্কেলর সার্জেন্ট নজরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় সরকারি দায়িত্বপালনের সময় তিনি একটি মোটরসাইকেলকে থামাতে সংকেত দেন। এতে মোটরসাইকেল আরোহী বাহরাম ও দুলাল মিয়া তার ওপড় চড়াও হন। এক পর্যায়ে তারা হেলমেট হেলমেট খুলে সাজেন্ট নজরুল ইসলাম প্রিন্সকে মাথায় এবং বুকে হেলমেট দিয়ে আঘাত করতে থাকে। এ দৃশ্য উপস্থিত লোকজন দেখতে পেয়ে হামলাকারি দুজনকে আটক করে। পরে মাধুবপুর থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com