সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বিএনপির ৩১ দফা, নবীগঞ্জ-বাহুবলের প্রতিটি ঘরে পৌঁছে দিতে কাজ করছেন বিএনপি নেতা তালহা চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে কাজ শুরু করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা তালহা চৌধুরী। স্বৈরাচার হাসিনার রোষানলে শিকার হয়ে দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর, দেশে ফিরে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিনিয়ত লিফলেট বিতরণ কার্যকর অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজার ও বান্দের বাজার এলাকায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।
এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ আলিফ উদ্দিন আহমেদ, নবীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, উপজেলা যুবদলের নেতা, ফরহাদ আহমেদ নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকদল সদস্য এস,এম আক্তার হোসেন, নুর উদ্দিন, সুরুক মিয়া, স্বেচ্ছাসেবকদল খালিছ আহমেদ কিবরিয়া, হাফিজুর রহমান, হাবিব আহমেদ, মোবারক লিমন মিয়া, হোসেন, লাদেন আহমেদ, ইমন মিয়া, জসিম উদ্দিন, কামরুল ইসলাম হোসেন, শরিফ উদ্দিন, সিরাজুল ইসলাম, পাবেল মিয়া, সুমন মিয়া, রুমন মিয়া। উপজেলা ছাত্রদল নেতা, রাব্বি আহমেদ চৌধুরী, হাফিজুর রহমান, হোসাইন আহমেদ জিহাদ, শামীম খান, রুহান আহমেদ, হাবিবুর রহমান, মোজাম্মিল চৌধুরী সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তালহা চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে একটি সুখি, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে, রাষ্ট্র মেরামতের সকল রুপরেখা উল্লেখ রয়েছে। এই কথাগুলো সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ করছি। পতিত স্বৈরাচার হাসিনার পতনের পর অন্তবর্তী সরকারকে বিএনপি সহায়তা করছে, তবে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের দেশ জনগণের জিম্মায় দিয়ে দিতে হবে। তিনি আরও বলেন- তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ দারিদ্র্য, দুর্নীতিমুক্ত, সুখি-সমৃদ্ধ দেশে রুপান্তরিত হবে ইনশাআল্লাহ্।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com