সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শিকন্দরপুরে গোলাম আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সহায়তা ও অনুদান প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার শিকন্দরপুর গ্রামে আলহাজ্ব গোলাম আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ উপলক্ষে এক আলোচনা সভা শিকন্দরপুর মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: তাজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শচীন্দ্র কলেজের গভংর্নি বডির সভাপতি হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনজুর উদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব দাবিরুল ইসলাম, প্রফেসর অহিদুর রহমান, শচীন্দ্র ডিগ্রী কলেজের অধ্যক্ষ এএসএম মুনির, নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ফতেগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানা লাল দাশ, শিক্ষার্থী সুজিনা আক্তার, রবিন শীল প্রমুখ। পরে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের ৭২ জন শিক্ষার্থীর মাঝে নগদ টাকা ও শিক্ষা উপকরন বিতরন করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আলহাজ্ব গোলাম আহমেদ ফাউন্ডেশন এলাকার আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতি বছরই শীতের সময়ে শীতবস্ত্র বিতরন, শিক্ষার্থীদের সহায়তা, ঈদের সময়ে গরিব অসহায়দের মাঝে মাংস বিতরনসহ নানা কর্মকান্ড করে যাচ্ছে। তাদের এ কর্মকান্ড অব্যাহত রাখতে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com