মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত গ্রেফতার ॥ পাইগান গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে ১টি পাইপগান ও গুলিসহ ২কুখ্যাত ডাকাতকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে-উপজেলার বড়াইল গ্রামের ইছাক আলীর পুত্র জবান আলী (৩৫) ও আমুরোড (ইকরতলী) গ্রামের মৃত: রফিক মিয়ার পুত্র সেলিম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে-মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শানখলা ইউনিয়ন অফিসের সামনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। স্থানীয় জনতা টের পেয়ে চুনারুঘাট থানায় খবর দেয়। খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী, ওসি (তদন্ত) মোঃ ইকবাল হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহযোগীতায় জবান আলী ও সেলিমকে আটক করে। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়। আটককৃত ডাকাতদের কাছ থেকে ১টি পাইপগান, গুলি ও ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের গতকালই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, অপরাধীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com