বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ-বাহুবলে আসনে গোলাম রাব্বানীর পক্ষে গণ অধিকারের দলীয় মনোনয়ন জমা দিলেন অর্ধশতাধিক নেতৃবৃন্দ

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ (১ আসন) নবীগঞ্জ-বাহুবল আসনের গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানীর পক্ষে দলীয় মনোনয় জমা প্রদান করেন নেতৃবৃন্দ। আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা ঢাকায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান এর হাতে আবেদন পত্র টি জামা প্রদান করেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে মনোনয়ন পাওয়ার জন্য দলীয় ফরম সংগ্রহ ও জমার শেষ দিন ছিল। শেষ দিনে আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নবীগঞ্জ-বাহুবল আসনের প্রার্থী গোলাম রাব্বানী দলিও মনোনয়ন প্রত্যাশিত। হবিগঞ্জ জেলার গণ অধিকার পরিষদ এর সহ-সভাপতি গোলাম রাব্বানী এর পক্ষে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। সূত্রে জানা যায়, দলের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। গণ অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখা প্রচার প্রকাশনা সম্পাদক বিএইচ রাজু জানান, জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় দলীয় ফরম দাখিল করেছি। আশা করছি দলীয় মনোনয়ন বোর্ড হবিগঞ্জ জেলা সহ-সভাপতি গোলাম রাব্বানীকে প্রার্থী হিসেবে মনোনীত করবে।’ অর্ধ শতাধিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে ‘কেন্দ্র থেকে ফরম সংগ্রহ করে জমা দেওয়ার প্রক্রিয়ায় আমরা খুশি। আশা করছি তৃণমূলের প্রত্যাশা পূরণে মনোনয়ন বোর্ড দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে।’ এ সময় উপস্থিত ছিলেন- গোলাম রাব্বানীর বড় ভাই গোলাম মস্তোফা, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ এর সিনিয়র সহ-সভাপতি নাহিদ উদ্দিন তারেক, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিএইচ রাজু, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য নুরুজ্জামান, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সদ্য সাবেক অর্থ সম্পাদক জাহিদুর রহমান রাসেল, সদ্য সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, যুব অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ, সদ্য সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল সাগর, সদ্য সাবেক যুগ্ম সদস্য সচিব গোলাম রাব্বানী আলমগীর, ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ইকবাল, যুব অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সদ্য সাবেক যুগ্ম আহবায়ক শিশু মিয়া, যুব অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সদ্য সাবেক যুগ্ম আহবায়ক নবী হোসাইন, যুব অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সদ্য সাবেক যুগ্ম সদস্য সচিব নাঈম আহমেদ, ছাত্র অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী তোফায়েল আহমেদ মইনুল কয়েস মিয়া, জিয়া উদ্দিন, মুজাক্কির হুসেন, ও হৃদয় আহমদ সহ নবীগঞ্জ বাহুবলের বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com