বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে তালহা চৌধুরীর লিফলেট বিতরণ অব্যাহত

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে ইউনিয়ন পর্যায়ে কাজ শুরু করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা তালহা চৌধুরী। স্বৈরাচার হাসিনার রোষানলে শিকার হয়ে দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর, দেশে ফিরে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিনিয়ত লিফলেট বিতরণ কার্যকর অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার ১৬ ফেব্রুয়ারী নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়ের রসুলগঞ্জ বাজার, ১২নং কালিয়াভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজার ও শিপগঞ্জ বাজার এলাকায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন। লিফলেট বিতরণ শেষে কালিয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি মেরাজ মিয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক শাহনুর, ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান এর কবর জিয়ারত করেন। এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ আল-আমীন, মহসিন তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিলু মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য নুরুল আমীন, উপজেলা যুবদল নেতা ফরহাদ আহমদ, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ আলিফ উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান, সদর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছবুর মিয়া, কালিয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল মালিক চৌধুরী (দুলা) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী, স্বেচ্ছাসেবকদল নেতা, কালেছ আহমেদ কিবরিয়া, নয়ন আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা, রাব্বি আহমেদ চৌধুরী, মুনছুর চৌধুরী, হাফিজুর রহমান, হোসাইন আহমেদ জিহাদ, শামীম খান, রুহেল আহমেদ, হাবিবুর রহমান প্রমুখ। এ সময় তালহা চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি, পর্যায়ক্রমে নবীগঞ্জ-বাহুবলের ঘরে ৩১ দফা’র লিফলেট পৌঁছে দিব ইনশাআল্লাহ্।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com