নবীগঞ্জ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড অবৈধ কার্যক্রম বন্ধ এবং ফ্যাসিবাদী ধূসরদের বিচারের দাবিতে নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের অন্যতম সদস্য এবং নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী সাখাওয়াত চৌধুরী তায়েম এর নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় কলেজ ছাত্রদল নেতা সাখাওয়াত চৌধুরী তায়েম বলেন- নবীগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী আমার ভাই-বোনেরা আপনারা জানেন দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামিলীগের দোসর সন্ত্রাসী ছাত্রলীগ ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে। ছাত্রলীগ ক্ষমতার অপব্যবহার করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার হরণ, দখলদারিত্ব, শিক্ষাব্যবস্থা ধ্বংস, সন্ত্রাসী কার্যকলাপ ও নিরীহ শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন করেছে। সাধারণ শিক্ষার্থীদের সরাসরি গুলি করে হত্যা সহ নানা সন্ত্রাসী অপকর্মে জড়িত থাকায় বর্তমান নিরপেক্ষ সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট আওয়ামিলীগ ও তার দোসর নিষিদ্ধ ছাত্রলীগ এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটা বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনে সবসময় রাজপথে ছিলো। ছাত্রদল নেতা তায়েম আরও বলেন- তারেক রহমানের নির্দেশে এবং হবিগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃত্বে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি সুন্দর, দখলধারমুক্ত, উন্নত শিক্ষাব্যবস্থা ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়তে আমরা নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল দৃঢ় প্রত্যয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহি আহমেদ, শিবলু আহমেদ, তরিকুল ইসলাম মুরাদ, সাগর আহমেদ তালহা, শেখ মোঃ আবু তাহের, শুভ আহমেদ, শেখ সৌরভ, জাবেদুর রহমান, রাইসুল আহমেদ, রহিম মিয়া, তুহিন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।