বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে যোগদান অনুষ্ঠানে ডাঃ মুশফিক চৌধুরী বিগত পাঁচ বছরে দেশের কোথাও বোমাবাজি হয় নাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩
  • ৬১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ এদেশের মানুষের অধিকার আদায়ের সংগঠন। বঙ্গবন্ধুর নেতৃত্বে “৭১ সনে এদেশের স্বাধীনতা এনে দিয়েছে এ সংগঠন। বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধী চক্র সারা দেশে গ্রেনেড বোমা হামলা করে দেশকে জঙ্গি রাষ্ট্র্রে পরিণত করেছিল। বিগত পাঁচ বছরে দেশে কোথাও বোমাবাজি হয় নাই। তিনি বলেন, ইসলাম শান্তি ধর্ম। আর ধর্মকে নিয়ে রাজনীতি করে মিথ্যা অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যাবে না।  তিনি ৭১ এর মতো  ঐক্যবদ্ধ হয়ে আবারো নৌকাকে বিজয়ী করার আহবান জানান। গতকাল সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় শতক বাজারে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেওয়ান সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগ সভাপতি আলী নেওয়াজ গাজীর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল খয়ের গোলাপ, মানচেষ্টার আওয়ামীলীগ সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাবের আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন, দিলাওর আলী, শাহ তোফায়েল, আব্দুর রহিম, রিপন আহমেদ, আব্দুল্লাহ মিয়া, আবুল হোসেন লাল প্রমূখ। অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মৌলানা শাহ আব্দুর রহমান আল কাদরী, গীতা পাঠ করেন শংকর চক্রবর্তী। অনুষ্টানে বিএনপি ও জাতীয় পার্টি থেকে দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com