বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দীর্ঘ ১১ বছর পর পাসপোর্ট ফেরত পেলেন জি কে গউছ

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ প্রায় ১১ বছর পর হাইকোর্টের নির্দেশে বিচারিক আদালত থেকে নিজের পাসপোর্ট ফেরত পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
গতকাল মঙ্গলবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই পাসপোর্ট ফেরত দেন। এর আগে আলহাজ্ব জি কে গউছ নিজের পাসপোর্ট ফেরত চেয়ে হাইকোর্টে আবেদন। শোনানী দেয়ার আদেশ দেন।
জানা যায়, ২০১৪ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় মিথ্যা অভিযোগে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছকে আসামি শ্রেণীভুক্ত করে চার্জশীট দাখিল করে সিআইডি। পরে জি কে গউছ স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালতে পাসপোর্ট জমা দেন। দীর্ঘ প্রায় ১১ বছর পর হাইকোর্টের নির্দেশে গতকাল মঙ্গলবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জি কে গউছের পাসপোর্ট ফেরত দেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের সময় আলহাজ্ব জি কে গউছ পবিত্র হজ্বব্রত পালনে তার পিতাকে নিয়ে পবিত্র মক্কা শরীফে অবস্থান করছিলেন। হত্যাকান্ডের দীর্ঘ প্রায় ১০ বছর পর বিএনপি নেতা জি কে গউছকে আসামী শ্রেণীভুক্ত করে ২০১৪ সালের ১৩ নভেম্বর সিআইডি’র এসএসপি মেহেরুন নেছা ৩য় সম্পূরক চার্জশীট দাখিল করেন। এই চার্জশীটে জি কে গউছকে রাজনৈতিক উদ্দেশ্যে আসামী করা হয় বলে দাবী বিএনপির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com