সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে যৌথবাহিনীর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট সংবাদদাতা ॥ চুনারুঘাটে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আসোড়াইল গ্রামের হাজী ছন্নু মিয়ার ছেলে রুকু মিয়া (৩৬), চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকার শুকুর আলীর ছেলে মো: শাহিন মিয়া (৩৫) ও দুধপাতিল এলাকার ওমর আলীর ছেলে মো: রাজন মিয়া (২০)। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনী পক্ষ থেকে আটককৃদেরকে চুনারুঘাট থানায় হস্তাস্তর করা হয়। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সাইদুল ইসলাম সোর্সের তথ্যে ক্যাপ্টেন তাজওয়ার আমিনের নেতৃত্বে ওসি নুর আলম সহ চুনারুঘাট থানা পুলিশ নিয়ে উপজেলার চন্ডিছড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। এ অভিযানে রুকু মিয়া ও শাহিন মিয়াকে ১৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে চুনারুঘাট থানার ওসি নুর আলমের নেতৃত্বে আইতন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় উপজেলার দুধপাতিল এলাকার ওমর আলীর ছেলে মো: রাজন মিয়াকে (২০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা হয়েছে। চুনারুঘাট থানার ওসি নুর আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তারই অংশ হিসেবে যৌথ বাহিনীর সহযোগিতায় চন্ডিছড়া ও আইতন এলাকায় অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com