মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দ্রুত বিচার মামলায় ব্যবসায়ী সাজনকে হয়রানীর প্রতিবাদে আনোয়ারপুর বাইপাস বাজার কমিটিরসভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ লোকালয় বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার মামলার চার্জশিটে আনোয়ারপুর বাইপাস বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোর্শেদ আলম সাজনকে ষড়যন্ত্র মুলক ভাবে অন্তর্ভুক্ত করায় আনোয়ারপুর বাইপাস বাজারের ব্যবসায়ীরা তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় আনোয়ারপুর বাইপাস বাজার কমিটির সভাপতি ধনু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ সামছুল হুদার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাজার কমিটির সহ সভাপতি আব্দুন নুর, মজিবুর রহমান, সোনাহর মিয়া, আতাউর রহমান, টিটু, ডাক্তার আলাউদ্দিন, কুতুব মিয়া, তাহির মিয়া, জলফু মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দৈনিক লোকালয় বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের উপর হামলার ঘটনার সময় ব্যবসায়ী মোর্শেদ আলম সাজন ঘটনাস্থলে ছিল না। বক্তারা বলেন, প্রথম অবস্থায় মামলার এজহারেও তার নাম ছিল না। রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য পরবর্তীতে মামলার চার্জশিটে মোর্শেদ আলম সাজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অহেতুক হয়রানি করার জন্য চার্জশিটে সাজনের নাম অন্তর্ভুক্ত করায় ব্যবসায়ীরা এর তীব্র নিন্দা ক্ষোভ ও প্রতিবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com