বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিজিবি’র অভিযান ॥ ২৪ ঘন্টায় বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজা আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২ ও ৩ ফেব্রুয়ারি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ এবং ৪০ কেজি ভারতীয় গাঁজা ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬১ হাজার ৬৫০ টাকা।
৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে সিন্দুরখান বিওপির টহল দল শ্রীমঙ্গল উপজেলার মংরাবস্তি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৫ শত টাকা।
একই দিনে রাত ৯ টার দিকে তেলিয়াপাড়া বিওপির টহল দল মাধবপুর উপজেলার ১৭ নং চা-বাগান এলাকায় বিশেষ অভিযান ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৩ হাজার টাকা।
একই দিন ২ ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে গুইবিল বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার দুলনা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩২ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১১ হাজার ৬৫০ টাকা।
গতকাল ৩ ফেব্রুয়ারি ১ টার দিকে বাল্লা বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৬৪/১৬-এস সংলগ্ন খোয়াই ফ্রন্ট এলাকায় অভিযান চালিয়ে ৭ বোতল ভারতীয় মদ আটক করা হয়। যার মূল্য সাড়ে ১০ হাজার টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, বিজিবি সবসময় দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে বিজিবি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com