বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সনদপত্র বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ১২০ জন ছাত্র-ছাত্রীর মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে এসব ছাত্রছাত্রীরা এ সনদপত্র অর্জন করেছে। সনদপত্র বিতরণ উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক, চুনারুঘাট ব্যকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, প্রধান শিক্ষক দিলীপ কুমার দেব, এম.এ মতিন চৌধুরী। চীফ ইন্সট্রাক্টর মোঃ আল-আমিন হোসেন এর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর মোঃ আফজাল হোসাইন, খাদিজা আক্তার, জাহিদুল ইসলাম জুয়েল ও জেসমিন সুলতানা প্রমূখ।
পরে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সের চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণের ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের মাঝে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com