বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কালনী গ্রামের দিপু হত্যা মামলায় আরও ১০ আসামী কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের সৌদি প্রবাসী কাজী দিপু মিয়া হত্যা মামলায় আরও ১০ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল আলিম আসামীদের জামিনের আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন। আসামীরা হলেন- কালনী গ্রামের আক্তার মিয়া, ছুরুক মিয়া, রাজু মিয়া, হৃদয় মিয়া, বাচ্চু মিয়া, জিতু মিয়ার পুত্র আক্তার মিয়া, অন্তর মিয়া, জিতু মিয়া, শানু মিয়া, ছাবু মিয়া। গত ২২ জানুয়ারী দিপু মিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে র‌্যাব ৬ আসামীকে গ্রেফতার করে। পরে ৩৭ জন আসামীকে কারাগারে প্রেরণ করেন আদালত। গতকাল আরও ১০ আসামীকে কারাগারে প্রেরণ করা হল। এনিয়ে এজাহারভূক্ত ৬০ আসামীর মধ্যে ৫৩ আসামী বর্তমানে কারাগারে রয়েছেন। পলাতক থাকা অন্য আসামীদেরকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com