বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুক্তরাজ্য যুবদল নেতা মোঃ রাসেল মিয়া’র উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্য যুবদল নেতা মোঃ রাসেল মিয়া এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল শনিবার সিলেট শহরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবদল এর ক্রীড়া সম্পাদক মির্জা শাহরিয়ার জালালী কাইজার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ূম জালালি পংকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার মোঃ কামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসুরু, ১১নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন, আব্দুর রহিম, মাসুক মিয়া।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়। পরে নেতৃবৃন্দ গরীব-অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com