বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে নবাগত ইউএনও রুহুল আমিনের যোগদান

  • আপডেট টাইম রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার রুহুল আমিন যোগদান করেছেন। গত বৃহস্পতিবার বিকালে নবাগত নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন উপজেলা নির্বাহী কার্যালয়ে এসে যোগদান করে বিদায়ী নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপ এর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নেন।
নবাগত ইউএনওকে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিদায়ী ইউএনও অনুপম দাশ অনুপ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন। জানা যায়, নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রুহুল আমিন যোগদানের আগে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৬তম ব্যাচ (বিসিএস) এর একজন কর্মকর্তা। তার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য- গত ২৮ ডিসেম্বর সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রুহুল আমিনকে পদায়ন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com