বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লস্করপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লস্করপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান ময়না মেম্বার (৫৫) কে অবশেষে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সদর থানার ওসির নির্দেশে একদল পুলিশ ওই এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। এ ছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধীতা করেছেন বলে অভিযোগ আছে। তিনি লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। আওয়ামীলীগ সভাপতি ও লস্করপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরু পলাতক থাকায় ময়না মেম্বার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে অভিযোগ রয়েছে। ওসি আলমগীর কবির জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com