বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বহুলা বাগান বাড়ী থেকে ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলী বাহুলা বাগান বাড়ী থেকে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাজা, ৭ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার এসআই ইকবাল বাহার, ইন্দ্রনিল ভট্টাচার্য্য ও মিাজনাুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকা থেকে তাদের আটক করে। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় এক পুলিশ সদস্য আহত হন।
আটককৃতরা হল-বহুলা গ্রামের মৃত রশীদ আলীর পুত্র সৈয়দ আলী (৩৫), মকবুল হোসেনের পুত্র সোহেল মিয়া (২৮) ও অপর একজন। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com