বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাস্তার আবর্জনা ও শৌচাগারের দুর্গন্ধে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা পরিবেশ দূষণের শিকার

  • আপডেট টাইম বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫০১ বা পড়া হয়েছে

এম এ মমিন ॥ হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের রাস্তার আবর্জনা ও গণ-শৌচাগারের উদ্ভট দুর্গন্ধে এলাকায় মারাত্মক পরিবেশ দুষণ সৃষ্টি হয়েছে। এ থেকে রক্ষা পেতে চায় হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী।
সরজমিনে দেখা যায় স্থানীয় টাউন হল রোডের মেসার্স ছাবু মিয়া এন্ড সন্স সংলগ্ন উত্তরে নকুল দিঘির দক্ষিণ পাড়ের রাস্তাটি হবিগঞ্জ জুনিয়র স্কুল থাকাকালীন প্রধান সড়ক হিসাবে ব্যবহার হতো। বর্তমানে কলেজ গেইট পর্যন্ত সমস্ত রাস্তায় আবর্জনার স্তুপ। আশপাশের হোটেল রেস্তোরা থেকে নিয়মিত গরু ছাগল মোরগের নারিভূড়ি ফেলানোতে উদ্ভট দুর্গন্ধ ছড়াচ্ছে ওই এলাকায়। আবার শিক্ষা প্রতিষ্ঠানটির গেইটে হবিগঞ্জ পৌরসভার গণশৌচাগারটি থেকে রাস্তায় ময়লা যেমন নির্গত হচ্ছে তেমনি দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে এ রাস্তা কেউই ব্যবহার করতে পারছে না। আবার দক্ষিণা বাতাস প্রবাহিত হলে উদ্ভট দুর্গন্ধের কারণে কলেজ ছুটি ছাড়া অন্য কোন গতি থাকে না।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্য আলহাজ্ব মোঃ আবুল লেইছ সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জি.কে গউছ সহ পৌর পরিষদ এর প্রতি বিনীত অনুরোধ পরিবেশের দুষণের ক্ষতি থেকে শিক্ষার্থীদের রক্ষা করার।
অন্যদিকে কলেজ মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠিত এক ছাত্র শিক্ষক সমাবেশে পৌর কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কার ও গণশৌচাগারকে কলেজ কেন্টিনে রূপান্তরের দাবী জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com