মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাট পানছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ট্রাক্টর ও ২টি মেশিন জব্দ

  • আপডেট টাইম বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়িতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি), মাহবুব আলম মাহবুব যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মেশিন দ্বারা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্তত ১০ টি মেশিন এবং আনুমানিক ২০০০ ফুট প্লাস্টিক পাইপ বিনষ্ট করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর এবং ২ টি মেশিন জব্দ করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com