বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

নবীগঞ্জে বিদেশ পাঠানোর নামে প্রতারণা ॥ আদালতে মামলা দায়ের

  • আপডেট টাইম বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিদেশ পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে পোল্যান্ড প্রবাসী এনামুল হক-কে প্রধান আসামী করে দুইজনের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে মামলা দায়ের করা হয়েছে।
গত ২২ জানুয়ারি হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের জাকির হোসেনের ছেলে আহমদ হোসেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলাটি তদন্তের জন্য হবিগঞ্জের সিআইডিকে নির্দেশ প্রদান করেন।
মামলার অভিযুক্তরা হলেন- সদরঘাট গ্রামের মৃত তমিজ উল্লাহর ছেলে পোল্যান্ড প্রবাসী এনামুল হক (৩০) ও এনামুলের সহোদর তালেব উদ্দিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়- পোল্যান্ড প্রবাসী এনামুল হক বাদী আহমদ হোসেনের প্রতিবেশী হওয়ার সুবাধে তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয়। আহমদ হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে যাওয়ার চেষ্টা করে আসছেন। আহমদ হোসেনকে এনামুল হক জানান পোল্যান্ডের একটি কোম্পানিতে ভাল বেতনের কাজ আছে, উক্ত ভিসার মাধ্যমে গেলে ভালো বেতনে ওয়ার্ক পারমিট ভিসার ব্যবস্থা করে দিবেন। পোল্যান্ড যাওয়ার পর প্রতি মাসে বেতন থাকবে বাংলাদেশের টাকায় ১ লাখ ২০ হাজার টাকা। গত ৩০/০৬/২০২৩ দেবপাড়া বাজারে আহমদ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে বসে উভয় পক্ষ আলোচনাক্রমে এনামুল হককে ১৩ লাখ টাকা দেয়া হবে বলে সাব্যস্থ হয়। এ সময় পোল্যান্ড প্রবাসী এনামুল হক ও তার ভাই তালেব উদ্দিন ছাড়াও কয়েকজন উপস্থিত ছিলেন। সে গত বছরের ৮ জানুয়ারী মামলার স্বাক্ষী শাহ মিজানুর রহমানের ব্যাংক একাউন্টের মাধ্যমে এনামুলের একাউন্টে ১ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়। কিছুদিন অতিবাহিত হওয়ার পর এনামুলের সঙ্গে আহমদ হোসেন যোগাযোগ করলে এনামুল জানায় আরো টাকা দাবী করেন। পরে ১৪ জানুয়ারী বাদী আহমদ হোসেন ২য় স্বাক্ষী শাহ মিজানুর রহমানের ব্যাংক একাউন্টের মাধ্যমে এনামুলের একাউন্টে আরও ৪০ হাজার টাকা প্রদান করেন। ৩০ এপ্রিল বাদী আহমদ হোসেনের একাউন্ট থেকে এনামুল হকের দেয়া একটি একাউন্ট নম্বরে আরও ১ লাখ টাকা প্রদান করা হয়। পরবর্তীতে আহমদ হোসেনকে এনামুল জানায় এম্বেসীতে ফিঙ্গার দিতে হবে এবং পাসপোর্টে ম্যানফায়ার করাতে হবে তাই আরও টাকার প্রয়োজন। পরে ২ মে বাদী আহমদ হোসেনের বাড়িতে আসামী তালেব উদ্দিন আসলে স্বাক্ষীগণের উপস্থিতিতে তালেব উদ্দিনকে নগদ ৫ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়। পরে এনামুল হকের কথা মতো ফিঙ্গার দেয়ার জন্য আহমদ হোসেন ভারতে যান। সেখানে ১০ দিন থাকার পর কোন সুযোগ না পেয়ে দেশে চলে আসেন। পরবর্তীতে আহমদ হোসেন আসামীদের দেয়া বিভিন্ন কাগজপত্র ও ওয়ার্ক পারমিটের কাগজের কপি যাচাই বাচাই করে দেখতে পান কাগজগুলো সম্পূর্ণ জাল। পরে বাদী আহমদ হোসেন বার-বার এনামুল হকের সঙ্গে যোগাযোগ করলে সে সময় ক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে টাকা গ্রহনের বিষয়টি অস্বীকার করে। আহমদ হোসেনকে- আসামী এনামুল হক ফোনে ভয়েস ম্যাসেজের মাধ্যমে বিভিন্ন হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।
মামলার প্রসঙ্গে বাদী আহমদ হোসেন বলেন- সে আমার সঙ্গে প্রতারণা করেছে। এলাকার মুরুব্বিয়ানরা বিষয়টি মীমাংসা করার উদ্যোগ নিলেও তারা মানেনি। এনামুল আমাকে বিভিন্ন হুমকি-ধামকি দেয়। মামলা দায়েরের পর আমাকে হুমকি দিলে পুনরায় আমি ১০৭ ধারায় আদালতে অপর আরেকটি মামলা দায়ের করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com