বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আগস্টের দেয়াল ভাঙ্গতে দেয়া হবে না-পুলিশ সুপার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৫ আগস্টের দেয়াল ভাঙতে দেয়া হবে না মন্তব্য করে হবিগঞ্জের পুলিশ সুপার এন এম সাজেদুল হক বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে ৫ আগস্ট একটি দেয়াল। ৫ আগস্টের আগে এক ধরনের বাংলাদেশ ছিল। এখন নতুন বাংলাদেশ। আমাদের তরুণদের ইতিহাসকে সম্মান জানাতে হবে।’ গতকাল বুধবার (২২ জানুয়ারি) হবিগঞ্জে পুলিশ সুপার হিসাবে যোগদানের পর কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় পুলিশ সুপার বলেন, ‘হবিগঞ্জের গ্রাম্য দাঙ্গা বন্ধে, মাদক নির্মূলে পুলিশ দৃশ্যমান ভূমিকা পালন করবে। মিথ্যা মামলায় হয়রানী থেকে মানুষকে রক্ষা করা হবে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে আরো বেশি কার্যকরী করা হবে। ৫ আগস্টে পর বিধ্বস্ত পুলিশকে জনগণের কাছে নেয়ার চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে এসেছি। সেই চ্যালেঞ্জে বিজয়ী হব আমরা।’ এ সময় সাংবাদিকরাও পুলিশ সুপারকে সকল ধরণের সহযোগিতার আশ^াস দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com