সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মাধবপুরে সৈয়দ সঈদউদ্দীন কলেজের পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহেদ বিন কাশেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাধবপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান কলেজের আজীবন দাতা সদস্য সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সাধারণ আলাউদ্দিন আল রনি, শিক্ষক সাইফুল ইসলাম মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, কলেজ ছাত্র আশরাফুল ইসলাম খান, সমন্বয়ক এমদাদুল হক মিলন প্রমূখ। প্রধান অতিথি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, ১৯৮৮ সালে তৎকালীন জেলা প্রশাসকের উপস্থিততে এলাকাবাসী সায়হাম শিল্প পরিবার কলেজ পরিচালনার দায়িত্ব দেওয়ার পর তারা কলেজের সকল ব্যয়ভার ও উন্নয়ন করেন। আজ সৈয়দ সঈদ উদ্দিন কলেজ হবিগঞ্জের অন্যতম বিদ্যাপীঠে পরিণত হয়েছে। গ্রামগঞ্জের হাজার হাজার ছেলেমেয়ে উচ্চতর শিক্ষা গ্রহন করছেন। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় বিগত সরকারের আমলে কলেজের নাম পরিবর্তন করা হয়েছিল। এই সিদ্ধান্তে মাধবপুরবাসি ব্যথিত হয়েছিলেন। পট পরিবর্তনের পর ছাত্রদের দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ সৈয়দ সঈদ উদ্দিনের নাম পুনরায় বহাল রেখেছে। যারা এসব করেছে তাদের মানুষ ধিক্কার দিয়েছে। তিনি বলেন, কলেজে পড়াশোনার মান ভাল হলে এখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা দেশ সেবায় ভাল ভুমিকা রাখতে পারবে। কলেজে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা যাতে আরো ভালভাবে হয় সে বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com