বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে নারীকে হত্যার দায়ে ঘাতকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে নারীকে হত্যার দায়ে আবু ইউসুফ (২৭) নামের এক ঘাতককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসসহ ৩ বছরের কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউসুফ। গতকাল সোমবার বিকালে আসামির উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মোঃ আফজাল আলী। আসামী পক্ষে ছিলেন মামুন আহমেদ।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত মর্তুজ আলীর পুত্র আবু ইউসুফ ২০১৫ সালের ২৮ জানুয়ারি সকাল ৭টায় তার স্ত্রী তাসলিমা বেগমকে চা দিতে বলেন। এতে তাদের মাঝে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দা দিয়ে তাসলিমাকে আঘাত করে রক্তাক্ত করে। তাকে রক্ষা করতে আলেকচাঁন বিবি ও রাজা মিয়া এগিয়ে এলে ইউসুফ তাদেরও কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে ইউসুফকে আটক করে এবং আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার সময় জরুরি বিভাগে গিয়ে আলেকচাঁন বিবি মারা যায়। এদিকে ইউসুফকে লোকজন নবীগঞ্জ থানায় সোপর্দ করে। অপর দুই আহত দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়ে সুস্থ হয়ে উঠেন। এ ঘটনায় ওয়াহিদ মিয়ার স্ত্রী ও ইউসুফের ভাবী নেহার বেগম বাদি হয়ে নবীগঞ্জ থানায় ২০১৫ সালের ২৯ জানুয়ারি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরেরই ২১ মে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষী প্রমাণ শেষে বিচারক গতকাল এ রায় দেন এবং রায় শেষে আসামীকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com