বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে নতুন স্টেডিয়ামের পাশের জমি থেকে লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন স্টেডিয়ামের পাশের একটি জমি থেকে মঞ্জব আলী (৫৩) নামে এক মানসিক ভারসম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি পড়ে থাকতে দেখে সদর থানায় খবর দিলে এসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। সে সদর উপজেলার লুকড়া মধ্য গ্রামের মৃত রওশন আলীর পুত্র। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।” এ ছাড়া সে ভবঘুরে ছিলো। অধিকাংশ সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন তিনি। গতকাল সকালে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে যায়নি। ওসি আলমগীর কবির জানান, তার পরিবার ও স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com