সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে মাইক্রোবাস চাপায় ইয়াহিয়া মিয়া (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার নসরতপুর এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াহিয়া নসরতপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে। সে নসরতপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াহিয়া বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা থেকে বের হয়ে বাইপাস সড়ক ধরে বাড়ি ফিরছিল। পথে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস চাপায় সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক গাড়ি নিয়ে পালিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা এ ঘটনা আপোষে মীমাংসার উদ্যোগ নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com