মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১০

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের পুরুষ শূণ্য বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার এই ঘটনা ঘটে। হামলায় বাড়িতে থাকা মহিলাদের কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়। এ সময় তাদের চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। হামলা গুরুতর আহতরা হলেন-রুনা বেগম, হেনা বেগম, রীনা বেগম, লাভলী আক্তার, বীনা বেগম, সালমা বেগমসহ প্রায় ১০ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত ব্যক্তিদের দাবী হামলাকারীরা কৌছর মিয়ার ছেলে রাজা মিয়ার দোকানে লুটপাট করে লক্ষাধিক টাকার মালামাল ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহন করব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com