মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জ জেকে মডেল উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৮১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ জে কে মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে বৃষ্টি ও হরতাল উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। গতকাল সকাল ১০টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৮৬৯জন ভোটারদের মধ্যে ৬৬৭ জন তাদের ভোটারধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩৮টি ভোট বাতিল ঘোষনা করা হয়। নিবার্চনে ১১ জন প্রার্থীর মধ্যে মাওঃ মোস্তফা আল হাদী ২৯৮ ভোট, করুনাময় দে বাচ্চু ২৬৯ ভোট, অরবিন্দু রায় ২৩৯ ভোট ও রুপায়ন চক্রবর্তী ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট হচ্ছে নুরুল আমিন ১৯২ ভোট, আনসার উদ্দিন ১৯৮ ভোট, সমিরন দাশ ১৯৭ ভোট, শ্যামল চক্রবর্তী ১৬৪ ভোট, এটিএম নুরুল ইসলাম খেজুর ১১০ ভোট, মোস্তাফিজ রহমান সেলিম ১১৭ ভোট ও ফজল মিয়া ১০৫ ভোট পেয়েছেন। নিবার্চনে প্রিজাটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন নবীগঞ্জ জে কে মডেল হাই স্কুলে প্রধান শিক্ষক আব্দুস সালাম, নবীগঞ্জ থানার এস আই আবুল কালাম, মাধ্যামিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com