মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে অজিত সূত্রধরের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে অজিত সূত্রধর এর মৃত্যুর ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৫ ডিসেম্বর নিহত অজিত সূত্রধরের ভাই অভিমান্য সূত্রধর বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার নগর গ্রামের জগন্নাথ আখড়ার কমিটি পরিচালনা এবং আখড়ার উন্নয়ন মূলক কাজ নিয়ে অজিত সূত্রধর গং এবং গনত্তোম দেব ওরফে চম্বক গংয়ের মাঝে দীর্ঘদিন যাবৎ আখড়ার বিষয় নিয়ে মত বিরোধ দেখা দেয়। যা বিভিন্ন সালিশ বৈঠক বসেও এর কোনো সমাধান আসেনি। এরই জেরে গত ৩০ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৮টার দিকে গনত্তোম দেব ওরফে চম্বক গংয়ের পক্ষে চন্দন দেব ফোন করে নিয়ে যায় অজিত সূত্রধরকে মুক্তিযুদ্ধা কমপ্লেক্স সংলগ্ন চরবাজার চন্দনের দোকানে এবং নেয়ার কিছুক্ষণ পরই চন্দনের দোকানে অজিত সূত্রধরকে নিহত অবস্থায় পায় স্থানীয়রা এবং আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্থানীয় সূত্রে আরো জানা যায়, অজিত সূত্রধর হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন অনেকদিন ধরে। এদিকে নিহত অজিত সূত্রধরের ভাই অভিমান্য সূত্রধর আজমিরীগঞ্জ থানায় ১২জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। আসামিরা হল মৃত গোপেন্দ্র দেবের পুত্র গনত্তোম দেব ওরফে চম্বক (৪৮), মৃত নির্মলেন্দু হোম রায়ের পুত্র আষোতুষ হোম রায় ওরফে বুদ্ধ (৫০), মৃত রাজকুমার সূত্রধরের পুত রাকেশ সূত্রধর ওরফে বৈরাগী (৫৫), মৃত চুনী লাল চৌধুরীর পুত্র চন্দন চৌধুরী (৪৫), মৃত নির্মলেন্দু হোম রায়ের পুত্র নীলোৎপল হোম রায় ওরফে লিটন (৪৬), মৃত তরনী সূত্রধরের পুত্র রনজিৎ সূত্রধর (৬০), মৃত চন্দ্র দেব রায়ের পুত্র আশিষ দে রায় ওরফে বোরন (৪০), মৃত সুধীর চৌধুরীর পুত্র সন্তোষ রঞ্জন চৌধুরী (৬০), মৃত মনিন্দ্র দেবের পুত্র রতন দেব (৩৫), মৃত বানু দেবের পুত্র বাসব দেব (৩০), রাকেশ সূত্রধর ওরফে বৈরাগীর পুত্র রাংকু সূত্রধর (৩০), মৃত নগেন্দ্র দেবের পুত্র প্রদীপ দেব (৩৫) এবং অজ্ঞাতনামা আরো ৮/১০জনকে আসামি করা হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মাঈদুল হাছান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com