সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১ জানুয়ারি) রাতে উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি বাজারস্থ চাপাইতি জামে মসজিদের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, চুনারুঘাট উপজেলার ইকরতলী (ডলনা) গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে মো. জামাল মিয়া (৩৩) ও মৃত আনছর আলীর ছেলে মো. রাসেল মিয়া (২১)। মধ্যনগর থানার ওসি সজীব রহমান বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com