বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে জুয়েলারী দোকান থেকে টাকা চুরিকালে ২ চোর আটক

  • আপডেট টাইম সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে একটি জুয়েলারী দোকান থেকে টাকা চুরিকালে হাতেনাতে আটক হয়েছে ২ চোর। এরা হচ্ছে-বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার চান্দুরা গ্রামের আবুল কাসেমের ছেলে আকাশ মিয়া (১৫) ও একই এলাকার হাবিব মিয়ার ছেলে অভি (১৪)। গতকাল বিকেল ৫টার দিকে শহরের বাণিজ্যিক এলাকার বণিক জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বণিক জুয়েলার্স থেকে দুইজন মহিলা ৩৪ হাজার টাকার স্বর্ণলংকার ক্রয় করেন। টাকাগুলো জুয়েলার্সের মালিকের কাছে দেয়ার পর তা ক্যাশবাক্সে রাখেন। ঠিক এই সময়ে আকাশ ও অভি দোকানে ঢুকে। এ সময় দোকান মালিক ক্যাশ থেকে একটি দুরে যান। এরা দুইজন রোপার চেইন কিনবে বলে জানায়। দোকান মালিক তাদেরকে একটু অপেক্ষা করতে বলেন। এ সুযোগে একজন ক্যাশবাক্স আগলে রাখে এবং অপরজন ক্যাশ খুলে টাকাগুলো হাতিয়ে নেয়। ঘটনাটি দোকান মালিক দেখে সাথে সাথে তাদেরকে আটক করেন। এসময় স্থানীয় জনতা জড়ো হয়ে তাদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করেন। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়।
এদিকে গতকাল বিকেলে চুরির অভিযোগে থানার সামন থেকে মিজানুর রহমান (২০) নামে এক যুবককে আটক করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com