মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ঢাকা গাউছিয়ায় ভুবেন মিলে দূর্ঘটনায় নবীগঞ্জের যুবক শেখ দিলাবর রহমান মৃত্যুর সাথে লড়াই করছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২১২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার মিল্লিক গ্রামের শেখ দিলাবর রহমান (২৪) নামে এক যুবক জীবন জীবিকার তাগিদে ঢাকা গাউছিয়ায় একটি ভুবেন মিল কোম্পানীতে শ্রমিকের কাজ করার সময় দূর্ঘটনায় পতিত হয়ে গুরুতর আহত হয়। ২১ ডিসেম্বর দুপুরে উক্ত পেপার কোম্পানীতে কাজ করার সময় উক্ত দূর্ঘটনা ঘটলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে তার স্বজনরা ঢাকায় ব্যয় বহুল চিকিৎসা করাতে অক্ষম থাকায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। আহত দিলাবর রহমান অসহায় ওই গ্রামের হাজী আঃ মন্নাফের ছেলে। আহত পরিবারের লোকজন জানান, দীর্ঘদিন যাবৎ উপজেলার ৭নং করগাওঁ ইউনিয়নের মিল্লিক গ্রামে অসহায় আব্দুল মন্নাফের ছেলে শেখ দিলবার রহমান ঢাকা গাউছিয়ায় মামুনুর রহমানের মারিকানায় ভুবেন মিল কোম্পানীতে শ্রমিকে কাজ করতো। ২১ ডিসেম্বর দুপুরে কাজ করার সময় একটি দূর্ঘটনায় দিলাবার রহমান (২৪) গুরুতর আহত হয়। পরে সহযোগী শ্রমিকরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। কিন্তু মালিক পক্ষ কোন প্রকার সাহায্য সহযোগিতা না করায় আহতদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে দিলাবর রহমান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অর্থের অভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ বদরুল আমীন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন জীবন, রাজনৈতিকবিদ মোস্তাক আহমেদ মিলু আহত দিলাবর রহমানকে দেখতে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় তার চিকিৎসার খোজঁখবর নেন। আহত পরিবারের লোকজন তার উন্নত চিৎিসার জন্য সকলের নিকট জোর দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com