বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে ইউনিসেফের আর্থিক সহায়তায় এফআইভিডি’র উন্নয়নমূলক কার্যকম শুরু

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর, বানিয়াচং, আজমিরিগঞ্জ উপজেলায় ইউনিসেফের আর্থিক সহায়তায় এফআইভিডি’র উন্নয়নমূলক কার্যকম শুরু হয়েছে। ইউনিসেফ এফআইভিডিবি সিলেট বিভাগের অধীনে গতকাল ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার হলরুমে হবিগঞ্জ সদর, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার সমন্বয়ে এক কমিউনিটি কনসালটেশন মিটিংয়ের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহি অফিসার রঞ্জন চন্দ্র দে। এফআইভিডিবি এর প্রকল্প সমন্বয়ক দাইম আল রহমান চৌধুরী সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রোমানা আক্তার, হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নান, ১নং লুকড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ভজন গোপ, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধি গন। উপস্থিত ছিলেন- প্রকল্পের হবিগঞ্জ সদর, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার উপজেলা ফেসিলিটেটর নূর আলম শাহ, দিপিকা রানী, আমজাদ হোসাইন ও প্রণয় কুমার চৌধুরী। উল্লেখ্য, ইউনিসেফ এর চলমান প্রজেক্টে যুক্ত থাকা হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর, বানিয়াচং ও আজমিরীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় সর্বশেষ বন্যায় ক্ষতিগ্রস্থ গর্ভবতী ও প্রসূতি ১৭০৭ জন সুবিধাভোগী মা, যারা মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে ছয় হাজার টাকা আর্থিক প্রনোদনা গ্রহন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com