বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে নবম শ্রেণীর ছাত্রী অপহরন ঘটনায় আটক ২

  • আপডেট টাইম সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ স্কুলে যাওয়ার পথে নবীগঞ্জ উপজেলার নিভৃত পল্লী বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাইর গ্রামের নিকট থেকে নবম শ্রেনীর এক ছাত্রীকে অপহরন করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আমড়াখাইর গ্রামের জয়নাল মিয়ার পুত্র কালাশা ও একই গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র আজিদ মিয়া নামে দুই অপহরনকারী আটক করা হয়েছে। কিন্তু অপহৃতাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে তাদের উত্তম মধ্যম দিয়ে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, আমড়াখাইর গ্রামের তাজুল ইসলামের কন্যা দিরাই উপজেলার বোয়ালিয়া বাজার ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী গত শনিবার সকালে স্কুলে যাওয়ার জন্য পায়ে হেটে রওয়ানা দেয়। পথিমধ্যে আমড়াখাইর ব্রিজের কাছে আসা মাত্র পুর্ব থেকে ওৎপেতে থাকা ৭/৮ জনের একদল অপহরনকারী চক্র উল্লেখিত স্থানে আসা মাত্র তাকে জোর পুর্বক একটি সিএনজি অঠোরিক্সাতে তুলে নিয়ে যায়। এ সময় তার সাথে থাকা ছোট বোনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অপহরনকারীরা স্কুল ছাত্রী নিয়ে পালিয়ে যায়। এ সময় লোকজন দৌড়ে পালিয়ে যাওয়ার সময় হাওড় থেকে ২ অপহরনকারী আটক করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ৫জন কে আসামী করে অপহরনের অভিযোগে একটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com