মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানার একদল পুলিশ র‌্যাব-৯ এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে জি,আর মামলার যাবজ্জীবণ সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী নুরুল ইসলাম নাহিদদকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। জিআর-২১২/১৮ (নবীঃ), নারী ও শিশু মামলা নং ১২০/১৯, ধারা-নারী ও শিশু নিঃ দমন আইন ২০০০ এর ৯ (১) এর মামলায় বিজ্ঞ বিচারক আসামি নুরুল ইসলাম নাহিদকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এরপর থেকে সে আত্মগোপনে চলে যায়। শুক্রবার গভীর রাতে থানা পুলিশ ব্যাব-৯ এর সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রাম থেকে মৃত ওয়াহাব উল্লাহ এর পুত্র নুরুল ইসলাম নাহিদ (৩৮), কে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর দিকনির্দেশনায় এস আই পিযুষ কান্তি দেবনাথ এর নেতৃত্বে একদল পুলিশ র‌্যাব -৯ এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীকে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com