বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়

  • আপডেট টাইম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চৌধুরীবাজার নুরুল হেরা মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক বলেছেন- টঙ্গীর ইজতেমা ময়দানে ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। হামলাকারীরা সন্ত্রাসী, ডাকাত প্রকৃতির। তাদেরকে আইএস এর মতো সন্ত্রাসী মনে হয়। শাপলা চত্বরে ঘুমন্ত মুসল্লীদের উপর যেভাবে ক্র্যাকডাউন করা হয়েছিল, টঙ্গীর ইজতেমা ময়দানে হামলাকারীরা একই ভূমিকায় অবতীর্ণ হয়। হামলাকারীরা ভারতের গোয়েন্দা সংস্থার এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারে। নতুবা নিরীহ ঘুমন্ত মানুষের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা কোনো মুসলমানের দ্বারা সম্ভব নয়। মাওলানা মাসরুরুল হক বলেন- ইসলামের অধিকাংশ বিজয় এসেছে আচার ব্যবহারের মাধ্যমে। নবী রাসুলগন, সাহাবায়ে কেরামগন, ওলি আওলিয়াগন যতটা যুদ্ধের মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত করেছেন, এর চেয়ে বেশি বিজয় নিশ্চিত করেছেন ব্যবহারের মাধ্যমে। নিরীহ মানুষের উপর আক্রমনের ইতিহাস ইসলামে নেই। তিনি বলেন- তাবলীগ জামায়াতে অনেক দল মতের মানুষের সংমিশ্রন রয়েছে। দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। একটি রাজনৈতিক দলের পতন হয়েছে, তবে তাদের বাহিনীর সবাই দেশ ছেড়ে পালিয়ে যায়নি। বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে অনেক দেশ কাজ করছে। তদন্ত হলে এসব বেরিয়ে আসবে। এ ঘটনাকে কেন্দ্র করে অনেকে দাবী করছেন- তাবলীগ জামায়াতের কাজ বন্ধ করে দেয়ার জন্য, গুটিকয়েক বিচ্ছিন্ন ঘটনার জন্য তাবলীগ জামায়াতের কাজ বন্ধ করে দেয়ার দাবী চরমভাবে ঘৃনিত একটি দাবী। দেশী বিদেশী মিডিয়া ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। মিডিয়ার ভূমিকা কখনো ইসলামের পক্ষে ছিল না। তিনি সকলকে ধৈর্য্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com