বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর ও নবীগঞ্জের পৃথক স্থান থেকে ২টি লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর ও নবীগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রাম থেকে ইরা বানু (৫৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ। ইরা বানু উপজেলার ধর্মঘর ইউনিয়নের আয়লাবই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী। নিহতের ছেলে আবু বক্কর জানান, গত বুধবার সন্ধ্যায় আমার মা পাশের গ্রাম বৈষ্ণবপুরে আমাদের নানা বাড়িতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়। পরদিন সকালে খবর পেয়ে এসে দেখি নানার বাড়ির পাশের আদিল শাহ মাজারের কাছে একটি জমিতে মায়ের লাশ পড়ে আছে। অপরদিকে নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের হিলামপুর এলাকা থেকে চঞ্জলা সরকার (১৩) নামের কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টায় গোপলার বাজার ফাড়ির পুলিশ লাশ উদ্ধার। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com