শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ২৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ২৫ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ২০২৫। নবীগঞ্জের সাংবাদিক সমাজের ঐহিত্যবাহী সংগঠন ‘নবীগঞ্জ প্রেসক্লাব’ এই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে আনন্দের জোয়ার ও নির্বাচনী আমেজ বিরাজ করছে। গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন পদে মোট ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মো: ফজলুর রহমান ও কমিশনার বর্তমান সভাপতি এম, এ আহমদ আজাদ মনোয়ন ফরম গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক মো: সেলিম তালুকদার ও প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টা থেকে ৩ টা পর্যন্ত বিভিন্ন পদে ফরম জমা করেছেন ক্রমানুসারে- সভাপতি পদে এটিএম সালাম (যায়যায়দিন) ও এম এ বাছিত ( মানবজমিন)। সহ-সভাপতি পদে সলিল বরণ দাশ ও মুরাদ আহমেদ, সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান চৌধুরী শামীম, ছনি আহমদ চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে, আকিকুর রহমান সেলিম, তৌহিদ চৌধুরী ও শাহ সুলতান আহমেদ, অর্থ সম্পাদক পদে মোঃ আবু তালেব ও শাহ সুলতান আহমদ, নির্বাহী সদস্য পদে উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, আশাহিদ আলী আশা, আনোয়ার হোসেন মিঠু, এস আর চৌধুরী সেলিম, মোঃ আলমগীর মিয়া, সুবিনয় রায় বাপ্পি, অলিউর রহমান, রাকিল হোসেন, ফখরুল আহসান চৌধুরী, এম এ মুহিত, ফখরুল ইসলাম চৌধুরী, এম মুজিবুর রহমান, তৌহিদ চৌধুরী, কিবরিয়া চৌধুরী। নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আগামী ২৫ ডিসেম্বর বুধবার দুপুর ১ টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সে লক্ষ্যে গতকাল মনোনয়ন ফরম দাখিল করেন। ওই দিনই সন্ধ্যা ৩ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই কর হয়। যাচাই বাছাই করে সব কয়টি মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com